হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় চালকের মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ঝিনাইদহ জেলার পুরাহাতি উপজেলার ভুবতীপুর গ্রামের আবু কালামের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোরে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০৮৬৬) উপজেলার ডুবাই বাজার এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর আলম মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে গাড়ির বডি কেটে চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed