ছাত্রদল নেতা নাবিল রাজা গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌকিদেখি এলাকা থেকে রোববার দিবাগত রাত ১২টার দিকে একাধিক মামলার আসামী ও সাবেক ছাত্রদল নেতা নাবিল রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার হরিনপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর ছেলে এবং সম্প্রতি বিলুপ্ত হওয়া সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্র জানায়, মহানগর পুলিশের বিভিন্ন থানায় ধর্ষণ, ছিনতাই, চুরিসহ একাধিক মামলার আসামী নাবিল রাজা চৌকিদেখিতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা নাবিল রাজাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed