মাধবকুন্ড জলপ্রপাতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাত পর্যটন কেন্দ্রে প্রবেশে পর্যটকদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) প্রধান ফটক দিয়ে প্রবেশের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কর্তৃপক্ষ।
বড়লেখা উপজেলা প্রশাসন জানান, অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মাধবকুন্ডে ইকোপার্ক এলাকার টিলা ও রাস্তা দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় গত ২২ জুন থেকে এই এলাকায় প্রবেশে পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে বন বিভাগ জরুরি ভিত্তিতে মাধবকুন্ড ইকোপার্ক এলাকা সংস্কার করে। সংস্কারের পর এলাকাটি ঝুঁকিমুক্ত হওয়ায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মুনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রবিবার থেকে সীমিত পরিসরে পর্যটকদের জন্য ইকোপার্ক খুলে দেওয়া হলো।
বনবিভাগ ও স্থানীয়রা জানিয়েছেন, পর্যটন রেস্তোরাঁ এলাকার দেবে যাওয়া অংশ সংস্কার করে সেখানে সিঁড়ি দেওয়া হয়েছে। এছাড়া টিলা ও জলপ্রপাতে নামার রাস্তার যে অংশ দেবে গিয়েছিল সেখানে বালির বস্তা ফেলা হয়েছে। এছাড়া জলপ্রপাত এলাকায় পর্যটকদের বসার বেঞ্চ মেরামত, ইকোপার্কের ভেতরের রাস্তাসমূহ ও অন্যান্য স্থান স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় পরিষ্কার করা হয়েছে।
এদিকে মাধবকুন্ড জলপ্রপাত চালু হওয়ায় পর্যটন ও হোটেল-রিসোর্ট সংশ্লিষ্টরা উৎসাহী হয়ে উঠেছেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী মৌলভীবাজার লাউয়াছড়া ইকো কটেজের মালিক সাইফুল ইসলাম বলেন, ‘মাধবকুন্ড জলপ্রপাত চালু হওয়ায় জেলায় আবারও পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। আশা করছি এবারের ঈদে পর্যটনে ব্যবসা ভালো হবে।’
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed