সিলেটে প্রতিবন্ধি যুবকের ওপর নির্যাতনের অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ছড়ারপাড় এলাকার একজন প্রতিবন্ধি যুবকের ওপর জুলুম নির্যাতনের অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার ছড়ার পাড়ের সাধু মিয়ার ছেলে রুমেল আহমদ সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি তার ভগ্নিপতির একটি কলোনী দেখাশোনা ও ভাড়া তোলার দায়িত্বে নিয়োজিত আছেন। এখান থেকে প্রাপ্ত সামান্য অর্থ দিয়ে তার জীবিকা নির্বাহ হয়। সম্প্রতি তার কাজে বাধা বিগ্ন সৃষ্টি করে চাঁদা দাবি করে আসছেন কালিঘাট মনির মিয়া পয়েন্টের পলিথিন ব্যবসায়ী ধনুপাড়া কামালবাজারের মো. আম্বর আলীর ছেলে আমিনুল ইসলাম, কুচাই এলাকার মোহন দেবনাথের ছেলে দিবাকর দেবনাথ, কামালগড়ের একটি কলোনীর বাসিন্দা আব্দুল লতিফের ছেলে সওদাগর ও রিংকু বাবু।
লিখিত বক্তব্যে রুমেল আহমেদ অভিযোগ করেন, গত ৭মে সন্ধ্যায় তিনি কলোনীর ভাড়া বাবদ ৫০ হাজার টাকা উত্তোলন করে বাসায় ফেরার পথে তার ওপর হামলা চালায় আমিনুল, দিবাকর, কালাম ও রিংকু। এসময় তার হাতে থাকা কলোনীর উত্তোলনকৃত ভাড়ার টাকা হামলাকারীরা ছিনিয়ে নেয়। তাকে অস্ত্র দিয়ে আগাত করে রক্তাক্ত জখম করা হয়। ২৯ জুন কালিঘাট এলাকায় তাকে অপহরণের চেষ্টায় ব্যর্থ হলেও অমানবিক নির্যাতন করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-০৫/২০১৭।
তিনি আরো অভিযোগ করেন, কালিঘাট এলাকার পলিথিন ব্যবসায়ী সওদাগর মিয়া শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একটি সাজানো মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে ও পরিবারের সদস্যদের আসামি করা হয়। এছাড়া কলোনী চালাতে হলে তাকে প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা দেওয়ার চাপ সৃষ্টি করে সন্ত্রাসীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুমেলের পিতা সাধু মিয়া ও মা রুনু বেগম।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed