Main Menu

সিলেটে পাইপগানসহ ৯ মামলার আসামী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের কালিবাড়ি এলাকা থেকে ৯টি মামলার পলাতক আসামী তানিম আহমেদ বাবুলকে (২৫) গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি আধুনিক পাইপগান উদ্ধার করা হয়। সে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন আখালিয়া এলাকার নোয়াপাড়া বন্ধন আবাসিক এলাকার জমশেদ আলীর ছেলে।
সিলেট মহানগরীর অতিরিক্ত উপ-কশিনার (মিডিয়া) জেদান আল মুসা পাইপগানসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
আসামীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী। জালালাবাদ ও এয়ার্টপোর্ট থানায় তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান উপ-কমিশনার।

Share





Related News

Comments are Closed