Main Menu

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৫টি বোমা মেশিন ধ্বংস

বৈশাখী নিউজ ডেস্ক: হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেটের জাফলং পাথর কোয়ারি ও পিয়াইন নদীর নয়াবস্তি, কান্দুবস্তি ও চা বাগান সংলগ্ন এলাকায় অবৈধভাবে চলে আসা পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

গত সোমবার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে এই অভিযান চলে। অভিযান চলাকালীন সময় চা বাগান সংলগ্ন এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি বোমা মেশিন এবং সরঞ্জামাদি ধ্বংস করা হয়।

অভিযানে গোয়াইনঘাট’র সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. হুমায়ুন কবির, থানার এস আই মতিউর রহমানসহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৫টি মেশিন ও এর সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। একই সাথে বাকি মালিকদের মেশিন ও সরঞ্জাম সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।

Share





Related News

Comments are Closed