Main Menu

চারদিন ধরে লন্ডনের হাসপাতালে ভর্তি মেয়র আনিসুল হক

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে আছেন।

জানা গেছে, গত ২৯ জুলাই আনিসুল হক মেয়ের সন্তানের জন্ম উপলক্ষে লন্ডন যান। সেখানেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে গত ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

চারদিন ধরে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন ঢাকা উত্তরের এই মেয়র, এরমধ্যে ২দিন ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

ব্রেন স্ট্রোকের পরেই আনিসুল হককে সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মেয়রের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও তার বন্ধু-সুহৃদরা।
বাংলাদেশে অবস্থানরত মেয়রের পিএ আবু সালেহ বলেন, ‘মেয়র ও তার মেয়ে শরীর চেকআপ করাতে লন্ডনে গেছেন। সেখানে তারা ডাক্তার দেখিয়েছেন এবং এখন ভালো আছেন। মঙ্গলবার ২টার দিকে মেয়রের ছেলে নাবিদের স্ত্রী বাংলাদেশে এসেছেন। উনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, মেয়র ভালো আছেন এবং এখন লন্ডনের বাসায় আছেন।’

Share





Related News

Comments are Closed