ময়মনসিংহে ট্রাক চাপায় ২ বৃদ্ধা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়কের পাশে থাকা দুই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়েছে একটি ট্রাক। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আটকাপাড়া গ্রামের সিরাজউদ্দিন (৭৫) ও কুতুবপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৭০)।
আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার চামটা বাসস্ট্যান্ডে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চামটা বাসস্ট্যান্ড এলাকায় ওই দুজন সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কিশোরগঞ্জগামী মালবাহী একটি ট্রাক হঠাৎ সড়কের পাশে চলে এসে তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হন। এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ওই মহাসড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শী রায়হান মিয়া বলেন, ট্রাকটি দূর থেকেই টালমাটালভাবে চলতে দেখেন তিনি। পরে চামটা বাসস্ট্যান্ডে ওই দুজনকে চাপা দিয়ে ট্রাকটি চলে যায়।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed