শোক দিবসে মহানগর ছাত্রলীগের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ টায় হযরত শাহজালাল (র.) দরগা মসজিদে মিলাদ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা শহীদ হয়েছেন রুহের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবা আজাদ।
এ সময় সিলেট মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিট ও কলেজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed