বুধ ও বৃহস্পতিবারের ডিগ্রী পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ১৬ আগস্ট বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস অনযায়ী) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা দুটি স্থগিতের ঘোষণা দিয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফায়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, স্থগিত এ পরীক্ষার সময়সূচি পরবর্তিতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে এবং এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
Related News
মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং ওRead More
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপকRead More



Comments are Closed