নরসিংদীতে ট্রাকের ধাক্কায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস চালকসহ দুই জন নিহত হয়েছেন। এসময় অারো অাটজন অাহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক মহসিন (৩০) ও মাইক্রোবাসের যাত্রী জুয়েল মিয়া (৩৫)। জুয়েল নারায়নগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়।
অাজ সোমবার ভোরে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গকুলনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে খরমপুর মাজার জেয়ারত করে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাস দিয়ে নারায়নগঞ্জ ফিরছিলেন জুয়েল। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের গকুলনগর নামক স্থানে অাসলে ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাক মাইক্রোবাসটিকে পিছন দিক দিয়ে ধাক্কা দেয়। এসময় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ভিতরে থাকা যাত্রী জুয়েল (৩৫) ও মাইক্রোবাস চালক মহসিন (৩০) ঘটনাস্থলে মারা যান। এসময় মাইক্রোবাসের ভিতরে থাকা অারো অাট যাত্রী অাহত হয়েছেন বলে জানান। পরে অাহতদের স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালসহ অন্যান্য প্রাইভেট হাসপাতালে ভর্তি করান বলে জানা যায়।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাউছার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে ভৈরব হাইওয়ে থানায় একটি দুর্ঘটনা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed