বিশ্বনাথে ভারতীয় তীর খেলার ৬ জুয়াড়ী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় তীর নামক জুয়া খেলারত অবস্থায় ৬ জুয়াড়ীকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজারের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজী টোল প্লাজার দক্ষিন পাশে লায়েছ এর পান সুপারির দোকানের সামনে অভিযান চালায়।
এসময় জুয়া পরিচালনাকালে ভারতীয় তীর নামক জুয়া খেলারত অবস্থায় শিবনগর সিংগুয়া এলাকার নওশাধ আলীর ছেলে মোঃ ইব্রাহীম (২৫), মৃত শফিক আহমদের ছেলে মোঃ আবুল হোসেন(৩৪), দিঘলী রামপুর এলাকার জাহাঙ্গীর হোসেন(২০), বটপাতন এলাকার শান্ত সুক্ল বৈদ্য(২৬), সাহাপুর দক্ষিন পাড়া এলাকার মোঃ আব্দুর রউফ(২৫), আঙ্গারজুর এলাকার মোঃ লায়েছ আহমদকে (২০) গ্রেফতার করা হয়। তিনি জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed