সিলেটে সিপিবি-বাসদ-বামমোর্চার মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশে সন্ত্রাস, দূনীর্তি, লুটপাট, মুদ্রা পাচার, নারী ও শিশু নির্যাতন, বিচারবিভাগকে দলীয় করণসহ সকল গণতান্ত্রহীনতার প্রতিবাদে সিপিবি-বাসদ-বামমোর্চা সিলেট জেলা প্রতিরোধ গড়ে তুলার আহবান জানিয়েছে।
সিপিবি-বাসদ-বামমোর্চার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বুধবার বিকাল সাড়ে ৫টায় সিলেটে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা এই আহবান জানান।
সিপিবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার সম¦নয়ক কমরেড আবু জাফর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার সদস্য খায়রুল হাসান, বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি সুশান্ত সিনহা, বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের আহবায়ক রিদেষ মুদি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সদস্য মামুন ব্যাপারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা সভাপতি রেজাউর রহমান রানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা কোষাধক্ষ্য নাবিল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর নেতা সন্জয় শর্মা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচা তো দুরের কথা নিজের কথা প্রকাশ করতেও পারছে না। একদিকে সুইচ ব্যাংকে প্রভাবশালীরা পাহাড় সমান টাকা জমাচ্ছে আরেক দিকে মালয়েশিয়া,কানাডা,সুইজারল্যান্ড,জাপানে নিজেদের বিলাশবহুল বাড়ি বানাচ্ছে। দেশে দলীয় নেতাদের হাতে মানুষ এখন জিম্মি, নারী ও শুধু নির্যাতন বেড়েই চলেছে।
বক্তারা বলেন আরও বলেন, মহাজোট সরকারের দুর্নীতি আর দুঃশাসনে মানুষ আজ দিশেহারা। অসহায় মানুষের সম্পদ দখল-লুট ও তাদের উপর নির্যাতন মাত্রা ছাড়িয়েছে। সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারসমূহ এখন রুদ্ধ, ভোটাধিকারও কেড়ে নেয়া হয়েছে। বিগত সরকারগগুলোর ধারাবাহিকতায় টোন্ডারবাজি, দলীয়করণ, জবরদখল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সীমাহীন লুটপাট ও অর্থ পাচারকে আজ সাধারণ নিয়মে পরিণত করা হয়েছে। বিগত বছরগুলোতে অর্থ পাচার বহুগুণ বেড়েছে।
তাই মহাজোট সরকারের এই ঘুষ-দুর্নীতি, ব্যাংক লুট ও দুঃশাসনের বিরুদ্ধে এবং দ্বিদলীয় বৃত্তের বাহিরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহবান জানান সিপিবি-বাসদ ও বাম মোর্চার নেতৃবৃন্ধ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed