বীরগঞ্জে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
প্রদীপ রায়, দিনাজপুর প্রতিনিধি: জেলার বীরগঞ্জে গত মঙ্গলবার স্বামীর শোয়ার ঘর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা এনিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
বীরগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডের উত্তর সুজালপুর মহল্লার প্রধান ডাকঘর এলাকার খন্দকার নুরুল আফছার সুমনের স্ত্রী ১ সন্তানের জননী শাপলা বেগমের লাশ মঙ্গলবার দুপুরে স্বামীর বাড়ীর শোয়ার ঘর উদ্ধার থেকে করা হয়েছে।
শাপলার শাশুড়ি মমতাজ বেগম জানান, পুত্র খন্দকার নুরুল আফছার সুমন চাকুরীর কারনে জয়পুরহাট থাকায় বৌমা শাপলা বেগম দুপুরে তার ৬/৭ বছরের ছেলেকে স্কুল থেকে বাসায় নিয়ে এসে ঘরে ঢুকে ফ্যানের সাথে গলায় শাড়ী পেচিয়ে আত্মহত্যা করে। সে সময় দরজা ভেঙ্গে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বীরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের ইংলিশ অর্নাস ৪র্থ বর্ষের ছাত্রী শাপলার বাবা উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের মতিফুল, সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান চৌধুরী, তানভীর আহম্মেদ চৌধুরী, আতিকুল আযম চৌধুরী সহ অনেকের দাবী কলেজ ছাত্রী শাপলাকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে।
শাপলার পিতা মতিফুল অভিযোগ করেন, তার শাশুড়ী দীর্ঘদিন ধরে তাকে মারপিটসহ নানা ভাবে অত্যাচার করে আসছিল। তার শাশুড়ী দরজা ভেঙ্গে শাপলার লাশ উদ্ধারের যে মিথ্যা তথ্য দিয়েছে যার কোন ভিত্তি নাই।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আকবর জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল লিপিবদ্ধ করে ময়না তদন্তের জন্য শাপলার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ভিসেরা রিপোর্ট হাতে পেলে জানা যাবে হত্যা না আত্মহত্যা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed