সিলেটে চাঁদা না পেয়ে বালুবাহী ট্রলার ডুবিয়ে দিয়েছে সন্ত্রাসীরা
বিশেষ সংবাদদাতা: সিলেটে চাঁদা না পেয়ে নদীতে বালুভর্তি ট্রলার ডুবিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যে সাড়ে ৬টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকাধীন সুরমা নদীর গদারবাজার ঘাটে এ ঘটনা ঘটে। এসময় চাঁদাবাজদের হামলায় দুই নৌ কর্মচারী আহত হয়েছে।
অভিযোগে প্রকাশ, সুরমা নদীর নিজ দলইকান্দি বালু মহালটি ভোগদখল করছেন ইজারাদার জাবীর আশরাফ চৌধুরী। জাবীর আশরাফের মহাল থেকে বালু ক্রয় করে ব্যবসা করেন সিলেট সদরের মুরাদপুর এলাকার ব্যবসায়ী মকসুদ আহমদ। বিয়ানীবাজারের চারখাই এলাকা হয়ে ট্রলার দিয়ে বালু এনে থাকেন ব্যবসায়ী মকসুদ। চারখাই এলাকায় আস্তানা গড়ে তোলা একদল সন্ত্রাসী বালু বহনে ব্যবসায়ী মকসুদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা ওই এলাকা দিয়ে বালু আনতে দেবে না বলে জানায়।
ব্যবসায়ী মকসুদসহ প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের ছাত্রলীগ নামধারী ইকবাল, কানাইঘাটের চইলতাবাড়ির হারুণ ও জনৈক অপু’র নেতৃত্বে ১৫/১৬ জনের একদল চাঁদাবাজ সন্ত্রাসী বুধবার সন্ধ্যায় ব্যবসায়ী মকসুদের বালুবাহী ৮টি ট্রলার আটক করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা হামলা করে নৌ কর্মচারীদের আহত করে। এসময় সন্ত্রাসীরা বালুভর্তি একটি ট্রলার নদীতে ডুবিয়ে দেয়। ডুবিয়ে দেয়া ট্রলারের মূল্য অর্ধকোটি টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ী মকসুদ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed