Main Menu

কমলগঞ্জে গাছের সাথে বেঁধে দুর্ধর্ষ ছিনতাই

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা এলাকায় গাছের সাথে বেঁধে মোটরসাইকেল, মোবাইল সহ নগদ অর্থ লুঠ করে নিয়ে গেছে ছিনতাইকারীর দল।
ছিনতাই হওয়া মটরসাইকেলের মালিক ভানুগাছ বাজার ব্যবসায়ী মাহবুব মিয়া জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক আশরাফ আহমেদের গ্রামের বাড়ী কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওরে একটি অনুষ্টানে যোগ দিতে তিনি সহ তার দুই বন্ধু ডাঃ দেলোয়ার হোসেন ও জুয়েল আহমেদকে সাথে নিয়ে রাতে ভানুগাছ বাজার থেকে রওনা দেন। রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা পেচারপুল নামক স্থানে পৌছামাত্র রাস্তার মধ্যে গাছ ফেলে ৭/৮ জনের মুখোশপরা সংঘবদ্ধ একদল ছিনতাইকারী তাদের সাইকেলের গতিরোধ করে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে পার্শ্ববর্তী একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট করে। এক পর্যায় তাদের ব্যবহৃত ডায়াং ওয়ান-১৩৫ সিসি মটরসাইকেল, নগদ অর্থ, দুটি স্যামসাং ও একটি চায়না মোবাইল ছিনতাই করে। এসময় ছিনতাইকারী দলের সদস্যরা মোটরসাইকেল আরোহী তিনজনের পেছন দিক থেকে হাত বেঁধে রাস্তায় ছেড়ে দেয়। পরে তাদের চিৎকারে পাত্রখোলা চা বাগানের শ্রমিকরা এসে তাদের হাতের বাধন খুলে দেয় এবং বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed