জগন্নাথপুরে পানিতে ডুবে স্কুলছাত্রী নিখোঁজ
জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুরে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। রোববার স্কুল ছুটিঁ শেষে বাড়ি ফেরার পথে একটি সাকোঁ থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে সন্ধ্যায় জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই মাঝপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের শিশু কন্যা দাওরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী মরিয়ম বেগম (৯) বিদ্যালয় ছুঁটির পর অন্যন্যা সঙ্গীঁর সঙ্গে বাড়ি ফেরার পথে দাওরাই এলাকার খুড়ালখাই খাল নামক স্থানে খালের ওপর নির্মিত সাকোঁ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সাকোঁ থেকে সে পানিতে পড়ে ডুবে যায়। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রির্পোট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed