Main Menu

সিলেটে মহিলাদলের সদস্য সংগ্রহ’র উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদীর বলেছেন, মানুষ গুম খুন হত্যা ধর্ষণ চায়না, সাভাবিক জীবন নিয়ে বাচতে চায়। পছন্দের প্রাথীকে ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করা মানুষের ন্যায্য অধিকার। এই অধিকারকে খর্ব করে পুলিশি রাষ্ট্রে পরিনত করে ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা করছে বর্তমান সরকার। ভোটের সমর্থন বিহীন সংসদ সদস্যদের কাছে আজ দেশের জনগন জিম্মি হয়ে আছে। এখন দেশের মানুষ নিরাপত্তা ঝুকিতে বসবাস করছে। গুম, খুন ও হত্যা, ধর্ষণের মধ্যদিয়ে প্রতিদিন আতঙ্কে জীবনের সময় পাড় করতে হচ্ছে। কিন্তু মানুষ এগুলো রাষ্ট্রের কাছে আশা করেনা। মানুষ হিসেবে সুন্দর ও সাভাবিক জীবন নিয়ে বাচতে চায়। তাই নিজের অধিকার বাস্তবায়নে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে।
শনিবার বিকেলে নগরীর ১নং ওয়ার্ডে সিলেট মহনগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক ‘সদস্য সংগ্রহ অভিযান’ কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহানগর মহিলাদলের সহ সভাপতি ১নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্নার সভাপতিত্বে ও শাফিয়া খাতুন মনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী। সাধারন সম্পাদক কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ। ফাতেমা জামান রোজী। ডাঃ নূরুন্নাহার মজুমদার, মিনারা হোসেন, রাহিলা জেরিন কানন, রেহেনা ফারুক শিরিন, ডাঃ জেসমিন আক্তার, রীনা বেগম, তানিয়া বেগম, শিখা হাওলাদার প্রমুখ।

Share





Related News

Comments are Closed