মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা জনস্বাস্থ্যের সাথে সম্পৃক্ত: অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা জনস্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। কাজেই এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে।
আজ শনিবার সকাল ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর রোজভিউ হোটেলে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নেওয়া জরুরি, এর জন্য সরকারের পাশাপাশি জনগণকেও আরও সচেতন হতে হবে।
তিনি এই গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজনের জন্য সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এর মাধ্যমে নগরীর নাগরিকরা যথেষ্ট সাবধান হবে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বর্জ্য ব্যবস্থাপনার উপর মতামত ও কর্মপন্থা উপস্থাপন করেন।
সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনিছুর রহমান উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেন-তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আলমগীর।
সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে মামলা থাকার কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। তিনি জানান, “ইতোমধ্যে রিজাল ব্যাংক বলেছে,আমরা টাকা দেব না। এ অবস্থায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে একটু অসুবিধা হবে।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed