ভয়াবহ পানি সংকটে পড়তে যাচ্ছে সিলেট নগরী
বৈশাখী নিউজ ডেস্ক : ২০৩০ সালের মধ্যে সিলেট নগরীর জনসংখ্যা ৬ লাখ থেকে বেড়ে ১০ লাখ হয়ে যাবে। বর্তমানে ৬ লাখ মানুষের পানির চাহিদা মেটাতে প্রয়োজন ১১৫ মিলি পানির। কিন্তু সেই জায়গায় পানি সরবরাহ ও বিতরণ করা হচ্ছে ৯৫ মি.লি.। বর্তমানে পানির ঘাটতি রয়েছে ২০ মি.লি। ২০৩০ সালে পানির প্রয়োজন হবে ২২৬ মি.লি. । এই হিসাবে ২০৩০ সালে সিলেট নগরীতে পানির ঘাটতি ভয়াবহ রূপ নেবে। প্রায় ১৫৬ মি.লি পানির ঘাটতি কারণে জনদুর্ভোগ চরমে পৌছবে।
শনিবার সিলেট সিটি কর্পোরশেন আয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে ‘‘ইন্সটিটিউট অব ওয়াটার মডিউলিং’’ এর এসএম মাহবুবুবর রহমান ‘‘ওয়াটার ডিস্ট্রিবিউশন ” এর প্রেজেন্টশন কালে এসব তথ্য তুলে ধরেন।
এসময় তিনি আরো বলেন, পানির চাহিদা মেটাতে আরো দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। সিলেটের সারি ও গাহেন নদী থেকে পানি সরবরাহ করে ঐ প্লান্টগুলোর মাধ্যমে তা শহরে বন্টন করা হবে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed