Main Menu

সিলেটে সাংবাদিক আবুলকে প্রাণ নাশের হুমকি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারতীয় তীর নামক জুয়া খেলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আবুল হোসেনকে প্রান নাশের হুমকি দিয়েছে এক জুয়াড়ী। হুমকি প্রদানকারী নুর উদ্দিন নুরু দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকার বাসিন্দা। এ ব্যাপারে সাংবাদিক আবুল হোসেন বৃহস্পতিবার (০৩ জুলাই) রাতে এসএমপি কোতোয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন, যার নং ২৬১।
জানা যায়, জুয়াড়ী নুর উদ্দিন নুরু ঐ এলাকায় অনলাইন তীর খেলা নামক জুয়ার রাজত্ব কায়েম করে আসছে। জুুয়া খেলাকে পুজি করে অবৈধভাবে আদায় করছে লক্ষ লক্ষ টাকা। গত ৩ জুলাই বৃহস্পতিবার “মোগলাবাজারে নুরের নিয়ন্ত্রনে চলছে ভারতীয় ‘তীর’ খেলা: প্রশাসন নীরব” শিরোনামে বেঙ্গলসটাইমস নিউজ ডটকম ও হলি সিলেট ডটকম অনলাইন পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আবুল। এসময় সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য তিনি মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানের সাথে মুঠোফোনে কথা বলেন। সবধরণের সত্যতা পেয়ে তিনি সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর মূহুর্তে সন্ধ্যে ৭টায় জুয়াড়ী নুরু তার ব্যবহৃত ০১৭১৮৩২৫২৮১ নম্বর মোবাইল থেকে সাংবাদিক আবুলের ব্যবহৃত ০১৭২৫১৬৭৫০৩ নম্বর মোবাইলে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে সংবাদের কারনে তাকে প্রাণে মারার হুমকি দেয় এ জুয়াড়ী। এব্যাপারে সাংবাদিক আবুল এদিন রাত সাড়ে ১০টায় এসএমপি কোতয়ালি থানায় এ বিষয়ে সাধারন ডায়েরী করেন।

 

Share





Related News

Comments are Closed