সিলেটে জমে উঠেছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) আয়োজিত সিলেটের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন মাঠে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা জমে উঠেছে। এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর পাশাপাশি রয়েছে শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক।
শুক্রবার ছুটির দিন থাকায় দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল মেলায়। বিকেলের দিকে দর্শনার্থী কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতা-দর্শনার্থীদের মেলায় প্রবেশ করতে দেখা যায়। দেশের রাজনৈতিক পরিবেশ ভালো থাকায় মেলায় প্রচুর ক্রেতা-দর্শকের সমাগম ঘটছে। এ জন্য সন্তোষ প্রকাশ করলেন বিক্রেতারাও।
মেলা কমিটি সূত্রে জানা যায়, মেলার মূল উদ্দেশ্য হলো মানবিক কারণ। সিলেটের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এনামূল হক চৌধুরীর ছেলের চিকিৎসা ব্যয়ের স্বার্থে ও অসহায় নারীদের পুনবার্সনের লক্ষ্যে এ মেলার আয়োজন।
মেলায় পরিবার নিয়ে ঘুরতে আসা ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বলেন, চা বাগান এলাকায় মেলা হওয়াতে খুব সুন্দর লাগছে। বিশেষ করে শিশুদের পাকের্র ব্যবস্থা থাকায় শিশুরাও খুব ভালো সময় পার করেছে। মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীও ক্ষেতাদের নাগালের মধ্যে রয়েছে।
মেলার কমিটির নেতৃবৃন্দরা বলেন, পুলিশ, সিসি ক্যামেরা দ্বারা মেলায় পর্যাপ্ত নিরাপত্তা, সিকিউরিটি গার্ড, নামাজের সুব্যবস্থা রয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকে মেলার প্রধান গেট খুলতেই ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কম ছিল। বিকেল থেকে পরিবার পরিজন, বন্ধু-বান্ধব সহ শিক্ষার্থীরা আসতে শুরু করে মেলায়। সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড়ে মেলায় ফাঁকা জায়গা দেখা যায়নি।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed