ধর্ষণে উদ্বেগ মানবাধিকার কমিশনের
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার এক বিবৃতিতে কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এসব খবর প্রকাশিত হয়েছে। যথাসময়ে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় দুর্বৃত্তরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
বগুড়ায় ছাত্রী ধর্ষণ, রাজধানীতে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় শরীয়তপুরে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, টাঙ্গাইলে এক তরুণীকে সাত মাস আটকে রেখে ধর্ষণের মতো ঘটনা লাগাতার ঘটে যাওয়ায় বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
বিবৃতিতে বলা হয়, সামাজিক অস্থিরতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিছু দুর্বৃত্ত রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রচ্ছায়ায় এ ধরনের অপরাধ করছে। কমিশন মনে করে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এসব ঘটনা দ্রুত আমলে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার।
এছাড়া বেশকয়েকটি ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মানবাধিকার কমিশন অভিযোগ আমলে নিয়ে ভুক্তভোগীদের আইনি সহায়তা দিচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের নিরাপত্তা জোরদার করা ও টাঙ্গাইলে তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাদল মিয়াসহ ধর্ষণের সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed