স্বামীর উপস্থিতিতে অন্তঃসত্ত্বাকে গণধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক অন্তঃসত্ত্বা নারীকে স্বামীর উপস্থিতিতে গণধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক থানা যুবলীগ নেতা সাইফারসহ পাঁচজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এই নারী। অভিযুক্ত অন্যরা হলেন—অভয়নগরের জনি সরদার, সুমন ওরফে কালা সুমন, আজম ও রুবেল।
সংবাদ সম্মেলনে ধর্ষণের শিকার নারী বলেন, অভয়নগরের জনি সরদারের সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ২০১৫ সালের ৩০ অক্টোবর নওয়াপাড়া বাজারে এক মৌলভীর মাধ্যমে তাদের বিয়ে হয়। এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে সামাজিক স্বীকৃতি দিয়ে ঘরে উঠিয়ে নেওয়ার জন্য জনিকে চাপ দেন। গত ১০ জুন জনিকে একই ধরনের কথা বললে সে গর্ভে থাকা সন্তান ও বিয়ের স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ৭ জুলাই সকাল ১০টার দিকে মীমাংসার কথা বলে তাকে আল-সেলিম হোটেলে নিয়ে যায় সাইফার। হোটেলে জনিসহ উল্লিখিত চারজন উপস্থিত ছিল। প্রথমে গর্ভপাতের জন্য চাপ দিয়ে সফল না হওয়ায় জনিসহ পাঁচজন তাকে হোটেলের দ্বিতীয় তলার প্রথম কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার পর থানায় মামলা করতে গেলেও থানা পুলিশ তার মামলা নেয়নি। উল্টো ধর্ষকদের ভয়ে এলাকা ছেড়ে ঢাকা আসতে বাধ্য হয়েছি। আমি এর বিচার চাই।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed