’সিলেট এনপিপির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ন্যশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সাদেক হোসেন দুলাল ও লিটন রায় । তারা নিজেদেরকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের বিশ্বাসী দাবি করে জানিয়েছেন এনপিপি নেতারা প্রতারণার মাধ্যমে তাদের দলে অন্তর্ভূক্ত করেছেন। ৫ম জাতীয় কাউন্সিলের পোস্টারে সিলেট জেলা ও মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভূক্তি ও ছবি ছাপিয়ে তাদের মানহানি করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেটে জেলা প্রেসক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট নগরীর রামের দিঘীর বাসিন্দা দুলাল ও কাজলশাহ’র বাসিন্দা লিটন এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে দুলাল জানান, এনপিপি সিলেট ও মহানগর কমিটির সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। অথচ দলীয় পোস্টারে তাদের নাম ও ছবি ছাপা হয়েছে । তিনি জানান, ১৯ জুলাই দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাহমুদল হক আক্কাছ ও ন্যাশনাল পিপলস যুব পার্টির আহবায়ক আলমগীর হোসেন এক চিঠিতে তাদেরকে সিলেটে সাক্ষাতের আমন্ত্রণ জানান। সভায় উপস্থিত হওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেওয়া হয় । দলে যোগদানের কথাও বলা হয়। কিন্তু কয়েকদিন পর সিলেট নগরীর বিভিন্ন স্থানে এনপিপি’র জাতীয় কাউন্সিলের পোস্টারে মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তার (সাদেক হোসেন দুলাল) ও জেলা কমিটির সাংগঠনিক হিসেবে লিটন রায়ের নাম ও ছবি ছাপা হয়। তা দেখে তারা বিস্মিত ও আশ্বর্য হন। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান দুলাল ও লিটন।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed