Main Menu

জকিগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের সামন থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রহমত উল্লাহ (৫৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক রহমত উল্লাহর বাড়ি জেলার গোয়াইনঘাট উপজেলার ইসবপুর গ্রামে।
জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার জানান, বুধবার সন্ধ্যার দিকে জকিগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে এক হাজার পিস ইয়াবাসহ ঐ ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed