Main Menu

সিলেটে শিক্ষক সমিতির সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ১০% কর্তনের সিদ্ধান্ত বাতিল, ৫% বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা দাবি ও সর্বোপরী চাকরী জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজা জিসি হাই স্কুলে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর শিক্ষক সমিতির সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি এ.এইচ.এম ইজরাঈল আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বাশিসে সাধারণ সম্পাদক শমসের আলী, বাশিস সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুমিত। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির গৌরি ঘোষ, ফয়ছল আহমদ, মহি উদ্দিন, আমিনুল ইসলাম, ননী গোপাল, জামাল উদ্দিন, সাবাজ মিয়া, রুহুল আমিন, ইলোরা বেগম, শাহনাজ বেগম, ফজলুর রহমান, হারুনুর রশিদ, আব্দুর রাজ্জাক, মুহিব আলী, জামিল আহমদ, এ.কে.এম আব্দুজ জাহির, শামসুল ইসলাম, আবুল কালাম, মুর্শেদা রহমান, মাও. মো. সামসুর রহমান, হাবিবু রহমান, আবুল কাশেম প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed