জুলাই মাসে ৫৯ আত্মহত্যা, ৩২ শিশু হত্যা, ৮০ নারী ধর্ষিত
বৈশাখী নিউজ ডেস্ক : চলতি বছরের জুলাই মাসে সারাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটেনি বলে জানিয়েছে মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। এ মাসের পর্যবেক্ষণ ও গবেষণায় ৫৯ আত্মহত্যা, ৩২ শিশু হত্যা, ৮০ নারী ধর্ষিত হওয়ার ঘটনা ঘটেছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কমিউনিকেশন এন্ড ডকুমেন্টশন অফিসার ফাতেমা ইয়াসমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে পারিবারিক ও সামাজিক নৃসংশতার বিষয়টি দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা উদ্বেগজনক বলে জানানো হয়।
এছাড়াও এ মাসে শিশু হত্যা, শিশু ধর্ষণ, গণ ধর্ষণ,পারিবারিক ও সামাজিক কোন্দলে আাহত ও নিহত, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি ছিল উল্লেখযোগ্য ।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জুলাই মাসের মনিটরিং-এ পাওয়া তথ্য-উপাত্ত থেকে দেখা যায়:
আত্মহত্যা : জুলাই মাসে সারা দেশে আত্মহত্যা করেছে ৫৯ জন । এদের মধ্যে ২০জন পুরুষ ও ৩৮ জন নারী ও ১ জন শিশু। পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানী, পরীক্ষায় খারাপ ফল । ঢাকা বিভাগে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশী। এর মধ্যে ঢাকা, ফরিদপুর ও নারায়নগঞ্জে আত্মহত্যার হার বেশী।
ধর্ষণ: জুলাই মাসে ধর্ষণের শিকার হয়েছে ৮০ জন নারী ও শিশু । এদের মধ্যে শিশু ৩২ জন। ৩৭জন নারী। ৮ জন নারী গণ ধর্ষণের শিকার হন ও ৩ জনকে ধর্ষনের পর হত্যা করা হয়। রাজধানীর বাড্ডায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। বগুড়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে পরবর্তীতে তাকে ও তার মাকে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনা ঘটে। ঢাকা , চট্টগ্রাম ও রাজশাহীতে ধর্ষণের ঘটনা তুলনামূলক বেশী।
শিশু হত্যা : জুলাই মাসে ৩৪ শিশুকে হত্যা করা হয় । এদের মধ্যে স্বয়ং পিতা মাতা কর্তৃক খুন হয় ৫ শিশু। নীলফামারীতে দশ মাসের শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করে পাষন্ড পিতা। ঝালকাঠিতে ৮ হাজার টাকা চুরির অপরাধে চতুর্থ শ্রেনীর এক ছাত্রকে হাত পা বেধেঁ নির্যাতন করা হয়। ঢাকা ও রাজশাহী বিভাগে শিশু হত্যার সংখ্যা বেশী।
যৌতুক: জুলাই মাসে যৌতুকের কারনে প্রাণ দিতে হয়েছে ৬ জন নারীকে । নির্যাতনের শিকার হয় ৫ জন । রংপুরে এক গৃহবধূকে যৈৗতুকের জন্য মারধর করে মাথার চুল কেটে দিয়েছে স্বামী ও শ্বশুড় বাড়ীর লোক জন। যৌতুকের কারনে গৃহবধূ হত্যার ঘটনা ঢাকা ও রাজশাহী বিভাগে বেশী।
ক্রস ফায়ার : জুলাই মাসে আইন শৃঙ্খলা বাহিনীর ক্রস ফায়ারে নিহত হন ১৪ জন। পুলিশের ক্রস ফায়ারে ১২ জন, র্যাবের ক্রস ফায়ারে ২ জন । চট্টগ্রাম ও খুলনা বিভাগে ক্রসফায়ারের ঘটনা বেশী।
পারিবারিক কলহ: পারিবারিক কলহে জুলাই মাসে নিহত হন ৩৭ জন, এদের মধ্যে পুরুষ ১১ জন ,নারী ২৬ জন।। এদের মধ্যে স্বামীর হাতে নিহত হন ২৩ জন নারী। আর স্ত্রীর হাতে নিহত হন ২ জন স্বামী । পারিবারিক সদস্যদের মধ্যে দ্বন্ধ, রাগ, পরকীয়া সহ বিভিন্ন পারিবারিক কারনে এই সব মৃত্যু সংগঠিত হয় বলে জানা গেছে। এ মাসে কুমিল্লায় গর্ভে কন্যা সন্তান আসায় স্ত্রীকে হত্যা করে স্বামী।
সামাজিক অসন্তোষ : সামাজিক অসন্তোষের শিকার হয়ে এই মাসে নিহত হয়েছেন ১৩ জন ! আহত হয়েছেন ৩১২ জন। সামাজিক সহিংসতায় আহত ও নিহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে । পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারিতে নিহত হন এক জন দোকানী। পাবনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধে বন্ধুর হাতে বন্ধু খুন হন।
খুন : জুলাই মাসে দেশে সন্ত্রাসী কর্তৃক নিহত হন ৭৩ জন । আহত হয় ৩৩ জন। চট্টগ্রামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করে র্দুবৃত্তরা। মেহেরপুরে পূর্ব শত্রুতার জেড়ে এক ব্যাক্তিকে হত্যা করা হয়।
অন্যান্য সহিংসতার ঘটনা- জুলাই মাসে মাদকের প্রভাবে বিভিন্ন ভাবে নিহতের সংখ্যা ৩ জন, আহত হয় ৫ জন। পানিতে ডুবে, অসাবধানবশত, বিদ্যুৎস্পৃষ্টে, বজ্রপাতে, পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে ৭৮ জন। গণপিটুনিতে নিহত হয় ৩ । চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয় ১০ জনের। রাজনৈতিক সহিংসতায় আহত হয় ১৪৯ জন। অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে ২৬ টি। জঙ্গি ও সন্ত্রাসী দমন অভিযানে গণগ্রেফতার করা হয় ৪২৪ জনকে।
জুলাই মাসে প্রকাশিত বিভিন্ন জাতীয় পত্রিকা ও সংস্থার বিভিন্ন জলা, উপজেলা ও পৌরসভা শাখার মাধ্যমে সংগৃহিত তথ্য অনুযায়ী এর সংখ্যা রয়েছে। এছাড়াও অনেক ঘটনা সীমাবদ্ধতার কারণে সংগ্রহ করা যায়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, কয়েকজন আহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কয়েকজন আহতRead More
গাজীপুরের তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে সাঁতার কাটতেRead More



Comments are Closed