কমলগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে রামচন্দ্রপুর গ্রামে মসজিদের মালামাল সড়ক দিয়ে পরিবহন করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাজু মিয়া নামে একজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে।
কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রোববার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মসজিদের মালামাল নিয়ে যাতায়াতকারী গাড়িটিকে গ্রামের সড়কে যাতায়াত করতে একটি পক্ষ বাধা প্রদান করেন। এ ঘটনার জের ধরে দিন দুপুরে মৃত হানিফ উল্যার গোষ্ঠীর দেওয়ান আলী ও রহমত আলীর সাথে সাজিদ আলী ও আইয়ুব আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে উভয় পক্ষের আত্মীয় স্বজনদের মধ্যে জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ধনুকসহ সজ্জিত হয়ে বিকাল সাড়ে পাঁচটায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে দেওয়ান আলী পক্ষের আব্দুল মিয়া (৪০), মছকন আলী (৩০), হোসেন আলী (২৬), মন্তাজ মিয়া (৬০), সোহাগ আলী (২৫), রুবি বেগম (২৮), জয়নব বিবি (৫০), দিলারা বেগম (৪৫), ফাতেমা বেগম (৪০), সাফিয়া বেগম (৩২), নুরুন বেগম (৪০) আহত হন। অন্যদিকে সাজিদ আলী গ্রপের আব্দুর রহিম (৭৫) সুমিনা বেগম (২৭) কুলসুম বিবি (৩০) তৈয়ব মিয়া (৩৭) আব্দুল হেকিম (৬০) ও সাজু মিয়া (২০) আহত হন।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে আব্দুল হেকিম মিয়ার পুত্র সাজু মিয়া রোববার রাত ১১টায় মারা যান। সাজিদ আলীর পক্ষের সাহেদ (৩২), শাহাজান (৩০) জালাল (৩২) আশরাফ (৩০), কয়েদ ভানু (৫০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সাহেদ মিয়ার অবস্থার আশংকাজনক বলে জানা গেছে।
ঘটনার পর থেকে রাতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় সোমবার সকালে দেওয়ান আলী পক্ষের চারজনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। সোমবার বেলা সোয়া ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রামচন্দ্রপুর এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। অনেক নারী পুরুষ এলাকা ছেড়ে যাচ্ছেন। কেউ আবার বিদেশ পাড়ি দিচ্ছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিয়য়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান এ প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় সাজু নামের একজনের মৃত্যু হয়েছে ও ৪ জন আটকের সত্যতা নিশ্চিত করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed