বিদুৎকেন্দ্রে নাশকতায় ১০ বছরের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে নতুন বিদ্যুৎ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
দীর্ঘ ১০৭ বছরের পুরনো বৃটিশ আমলের তৈরি বিদ্যুৎ আইন, ১৯১০’-এর সংস্কার এনে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বিদ্যুৎ আইন, ২০১৭’ এর অনুমোদন দেওয়া হয়।
নতুন এই আইনে বিদ্যুৎকেন্দ্র নাশকতার অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে এই আইনে বিচারক সাত বছরের নিচে কোনো দণ্ড দিতে পারবেন না।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন, খুঁটি বা অন্য যন্ত্রপাতি নাশকতার মাধ্যমে ভেঙে ফেললে বা ক্ষতিগ্রস্ত করলে বা বিদ্যুৎ সরবারহ বাধাগ্রস্ত করার উদ্দেশে বিদ্যুৎ সরবরাহ লাইন বা যন্ত্রের উপর কোনো বস্তু নিক্ষেপ করলে বা রাখলে সাত থেকে দশ বছরের কারাদণ্ড বা ১০ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হবে নতুন আইনে।
আদালতের নির্দেশনা অনুযায়ী পুরনো ইংরেজি আইনগুলো বাংলায় করার অংশ হিসেবে ১৯১০ সালের বিদ্যুৎ আইন হালনাগাদ করে নতুন এ আইন হচ্ছে বলে জানান সচিব।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed