Main Menu

আয়-ব্যয়ের হিসাব জমা দিল আ.লীগ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনে ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা মোট আয় করেছে ৪ কোটি ৮৪ লক্ষ ৩৪ হাজার ৯৭ টাকা। ব্যয় করেছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।

Manual3 Ad Code

আয় ব্যয়ের পার্থক্য ১ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৮ টাকা। ব্যাংকে মোট জমার পরিমাণ ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৪১ টাকা।

Manual5 Ad Code

আজ সোমবার সকালে আওয়ামী লীগের প্রতিনিধিদল নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে এই হিসাব জমা দেয়। প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমনি, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগের আয়ের প্রধান উৎসগুলো হলো কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, সহসম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য, মনোনয়ন ফরম বিক্রি, উপনির্বাচন, অনুদান, ব্যাংকপ্রাপ্ত সুদ থেকে আয়। মোট ব্যাংকপ্রাপ্ত সুদের পরিমাণ ১ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯৬ টাকা।

ব্যয়ের প্রধান উৎসগুলো হলো কর্মচারীদের বেতন, বোনাস, আপ্যায়ন ও অন্যান্য খরচ, কেন্দ্রীয় সভা অথবা জনসভা, নির্বাচনী অফিস ব্যয়, উত্তরণ-পত্রিকা প্রকাশনা ও সংশ্লিষ্ট খরচ, ত্রাণ কার্যক্রম, বিভাগীয় ও জেলা জনসভা, সহযোগী সংগঠন অনুষ্ঠান, সাংগঠনিক খরচ ও অন্যান্য ব্যয়।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code