ডেসটিনির ৮শ’ কোটি টাকা, ১১২ গাড়ি দুদকে
বৈশাখী নিউজ ডেস্ক : ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রায় ৮শ কোটি টাকার সম্পদ ও ১১২টি গাড়ি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে রয়েছে বলে সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছে।
জব্দকৃত নগদ ১৫৩ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ৫৯২ টাকাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ হচ্ছে ৭৮৬ কোটি ২৫ লাখ ১৩ হাজার ৪৮৭ টাকা। আদালতের আদেশে জব্দকৃত স্থাবর-অস্থাবর সম্পত্তির এ হিসাব রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৩ বিচারপতির বেঞ্চে দাখিল করা হয়।
পরে ডেসটিনির আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে শুনানি ২ দিনের জন্য মুলতবি করেন আদালত। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে ১৬ জুলাই ডেসটিনির ব্যাংক অ্যাকাউন্টে জব্দকৃত অর্থের পরিমাণ জানতে চেয়েছিলেন আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনকে ৩০ জুলাইয়ের মধ্যে এ হিসাব দাখিল করতে বলা হয়। সে অনুসারে রবিবার দুদক হিসাব জমা দেয়।
গত ১০ জুলাই এক আদেশে ডেসটিনির ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, তার প্রতিবেদন (ব্যাংক স্টেটমেন্ট) ১৬ জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ১৬ জুলাই ডেসটিনির আইনজীবী জানান, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে হিসাব বিবরণী দেয়নি। এরপর আদালত দুদকের কাছে তা জানতে চেয়েছিলেন।
২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ ডেসটিনি গ্রুপের ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দু’টি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্যে ৩ হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্মসাত করে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দু’টি করা হয়। বর্তমানে এ মামলায় দু’জনই কারাগারে রয়েছেন।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed