Main Menu

ভারতীয় যৌনউত্তেজকে সয়লাব জাফলং


বিশেষ সংবাদদাতা: বাংলাদেশের প্রধান পর্যটন স্পট জাফলং ভারতীয় যৌনউত্তেজকে সয়লাব। পর্যটন এলাকার জিরো পয়েন্টে প্রত্যহ দেদারছে বসছে যৌনউত্তেজক সামগ্রীর বাজার। ভারত থেকে চোরাই পথে আনা যৌন সামগ্রী বিভিন্ন ধরনে তৈলজ ও মলম সামগ্রী ছাড়াও বিক্রি হয় ইয়াবা টেবলেট সেক্সগ্রাম। এসব সামগ্রী দিয়ে কামুক শ্রেণীর পর্যটকদের আকর্ষন করে অসাধু ব্যবসায়ীরা। প্রতারনার মাধ্যমে তাদের কাছ থেকে আয় করে নেয় কাড়ি কাড়ি ট্কা। বাংলাদেশের সীমান্ত প্রহরী বিজিবি ও ভরাতীয় সীমান্তরক্ষী বিএসএফ-কে ম্যানেজ করে একদল চোরাকারবারি অবৈধ সীমান্তবাজারে এসব সামগ্রী আমদানী করে থাকে। সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ সদা ওই এলাকায় টহল দিলেও অজ্ঞাত কারনে তাদের চোখে পড়েনা অবৈধবাজার ও চোরাই সামগ্রী।
সূত্রে প্রকাশ, সীমান্তের ওপারে ভারতের মেঘালয়া পাহাড়ের বিভিন্ন নির্জন স্থানে গড়ে উঠেছে এসব অবৈধ সামগ্রীর কারখানা। শুধুমাত্র বাংলাদেশে সরবরাহের জন্য নিম্নমানের ও ক্ষতিকর সামগ্রী দিয়ে এসব সামগ্রী তৈরী হয়ে থকে। স্বাস্থ্যের জন্য হুমকি এসব সামগ্রী ভারতীয়রা ব্যবহার না করলেও বাংলাদেশী ব্যবসায়ীরা অবাধে বিক্রি করে থাকে এবং পর্যটকরা নির্দ্বিধায় ক্রয় ও সেবন করে থাকেন।
গোয়াইনঘাট থানার ইনসপেক্টর (তদন্ত) হিল্লোল রায় এসব ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের বখরা আদায় করে থাকেন বলে অভিযোগ পাওয়া গেলেও ইনসপেক্টর হিল্লোল অভিযোগ সম্পূর্ন অস্বীকার করেন।

Share





Related News

Comments are Closed