Main Menu

সুনামগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) র্বিাচনী এলাকায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে শনিবার বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রমের প্রারম্ভে এক সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিবুর রহমান গিলমান, আকবর আলী, সেলিম উদ্দিন আহমেদ, আনসার উদ্দিন, তাহিরপুরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ার‌্যান আবদুল মোতালেব খাঁন, জেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ সাংগঠনিক সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, জেলা কৃষকদল সভাপতি আতম মিজবাহ ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমূখ।

Share





Related News

Comments are Closed