Main Menu

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রিজ ঝুঁকিপূর্ণ


ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে একটি ব্রিজ মারাত্মক ঝুঁকিপূর্ণ রয়েছে। যে কোনো সময় বড় ধরণের সড়ক দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজার সংলগ্ন ব্রিজটি মারাত্মক ঝুঁকিপূর্ণ ভাবে রয়েছে। যেকোনো সময় ঘটে যেতে পারে প্রাণহানির মতো ঘটনা।
দেখা যায়, একটি পিকআপ ভ্যান ব্রিজটি অতিক্রম করার সময় ব্রিজে বিরাট গর্তের কারণে ভ্যানের বডির সাথে ধাক্কা লাগে, এতে পিকআপ ভ্যানটি নষ্ট হয়ে যায়। এই রকম শত শত গাড়ি নষ্ট হচ্ছে ব্রিজের সাথে ধাক্কা লেগে।
স্থানীয় লোকজন জানান, খুব ঝুঁকিপূর্ণ ভাবে আমাদের চলাচল করতে হয়। দূর্ঘটনা এড়াতে দ্রুত সড়ক ও জনপথ বিভাগের সু-দৃষ্টি কামনা করেছেন স্থানীয় লোকজন।

 

Share





Related News

Comments are Closed