Main Menu

কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে একটি সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে মাহমুদা বেগম (৪৫) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়চতুল ইউপির বড়চতুল গ্রামের ওলিউর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ৯টায় সিএনজি যোগে মাহমুদা বেগম তার নার্সারিতে পড়–য়া নাতি ও নাতনিকে নিয়ে কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলে যাওয়ার পথে কানাইঘাট-দরবস্ত সড়কের বারহাল ব্রীজে আসামাত্র অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে মাহমুদা বেগম গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দূর্ঘটনায় তার নাতনি তানজিন বেগম আহত হয়েছে।

Share





Related News

Comments are Closed