এমসি কলেজে জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজে এ বছর ৩৩৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৩৩৪ জন। ৩ জন অকৃতকার্য হয়েছেন। পাশের হার শতকরা ৯৯.১১%। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন শিক্ষার্থী।
গত বছর এমসি কলেজ থেকে ৩৪১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে পাশের হার ছিলো ৯৮.২৪%। সামগ্রিকভাবে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর হার।
এই কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মাজেদুর রহমান জানায়, সকালে বিভিন্ন মারফতে জিপিএ-৫ এর হার কম দেখায় কিছুটা দুশ্চিন্তা হচ্ছিলো। তবে আল্লাহর রহমতে জিপিএ-৫ পেয়েছি। মা-বাবা ও শিক্ষকদের প্রতি চিরকৃতজ্ঞ।
এমসি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক শফিক নেওয়াজের মেয়ে নাজহাত নেওয়াজ জানায়, কাছের অনেক বন্ধু জিপিএ-৫ পায়নি তবে আমার প্রত্যাশায় ছিলো জিপিএ-৫ পাবো, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে।
দুপুর দুইটার দিকে কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ হ্যান্ড মাইকে শিক্ষার্থীদের সামনে ফলাফল ঘোষনা করেন। এসময় শিক্ষকরা ফুলের স্টিক ও মিষ্টি খাওয়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের তাৎক্ষনিক সংবর্ধনা দেন।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed