সাংবাদিক মামুন খানের মায়ের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক উত্তরপূর্ব’র ফ্রান্স প্রতিনিধি, সাবেক স্পোর্টস এডিটর, ক্রীড়ালেখক সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক মামুন খানের মাতা সোনারা বেগম’র (৫০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রসঙ্গত, গত বুধবার ভোর সাড়ে ৫টায় তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন সাংবাদিক মামুন খানের মাতা। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ যোহর দক্ষিণ সুরমার লালারগাঁও নিজ বাড়ির আঙ্গিনায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed