Main Menu

সিলেটে যুবদলের দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু’র আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ শুক্রবার বাদ এশা নগরীর দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু’র আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা এম. ইলিয়াস আলী’সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি বদরুন শায়েক, সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহানগর যুবদল নেতা আব্দুল আজিজ, জেলা যুবদল নেতা নিজাম ইউ জায়গীরদার, মহানগর যুবদল নেতা শামীম মজুমদার, জেলা যুবদল নেতা আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব, আব্দুল খালিক, সোহেল মাহমুদ, সাহেদ আহমদ, মাসুদ আলী মাছুম, আব্দুল মুকিত সুমেল,দেওয়ান রফিক, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, মাসুম আহমদ লশকর, মুহাইমুন ইসলাম সোহেল, সুন্দর আলী, আব্দুস সালাম, ইমন শাহ, আব্দুল মন্নান, বাবুল মিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed