মৌলভীবাজার সদর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুস্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর ও পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন-২০১৭ শনিবার (২২ জুলাই) পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।
অন্য্যার মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মালিক তরফদার সুহেব, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো: আখতারুজ্জামান, রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক ও কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমূল হক সেলিম, ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, কনকপুর ইউনিয়নের চেয়াম্যান রেজাউর রহমান রেজা প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে অনেক এগিয়ে যাচ্ছে। ভিশন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে রুপান্তরিত হবে। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগ অগ্রসৈনিকের ভূমিকা পালন করবে।
বিএনপি, জামায়াতের কথা উলেখ করে বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত সব সময় দেশ ও জণগণের বিপক্ষে অবস্থান করেছে। এসময় তারা মুক্তিযুদ্ধের বিএনপি জামায়াতের রাষ্ট্র বিরোধী বিভিন্ন দিক তুলে ধরেন এবং ২০১৯ সালের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মৌলভীবাজার জণগণকে সাথে থাকার আহŸান জানান।
সদর ও পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed