Main Menu

বিয়ানীবাজারে ভারতীয় শাড়ীসহ আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারের চারখাই বাজারে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যমানের ১২০ পিস ভারতীয় শাড়ীসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের বহনকৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা চারখাই বাজারের পয়েন্টে একটি প্রাইভেট কারের গতিরোধ করে তল্লাশী চালায় এসময় ভারতীয় শাড়ীগুলো উদ্ধার করা হয় এবং দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল কাদির (২২) ও বিশ্বনাথ উপজেলার জগতপুর গ্রামের লাল মিয়ার পুত্র মো. শাহিন মিয়া (২৮)। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed