গোয়েন্দা সদস্যের বিরুদ্ধে হামলা-হয়রানীর অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সরকারি একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত জামিল মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী ডেকে হামলা ও মাদক ব্যবসায়ী বলে এক নিকটাত্মীয়কে পুলিশে তুলে দেওয়ার অভিযোগ ওঠেছে। শনিবার (২২জুলাই) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মখলিছ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম।
লিখিত বক্তব্যে বলা হয়, অভিযুক্ত জামিলের সম্পকীয় ভাগ্নি তার দ্বিতীয় ছেলে প্রবাসী একলিম মিয়ার স্ত্রী। গত ১২ জুলাই পুত্র হালিমা আক্তার লিজাকে গর্ভাবস্থায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটি পুত্র সন্তান ভুমিষ্ট হয়। ১৬ জুলাই চিকিৎসা শেষে নবজাতকসহ পুত্রবধুকে বাড়ি নিয়ে যেতে চাইলে হাসপাতাল থেকে তাদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে জামিল ও তার সঙ্গীয়রা। তাদের বাধা দিলে মোবাইল ফোনে অজ্ঞাত যুবকদের ডেকে আনে এবং তারা আমার মেয়ে জামাতা আব্দুল মালেকের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন। এমন সময় জামিল নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে পুলিশ দিয়ে আমার মেয়ে জামাতাকে আটক করায়। পরে পুলিশী পাহারায় তার চিকিৎসা হয়। বর্তমানে মালেক কারাগারে আটক রয়েছেন। হামলার ঘটনায় জামিলসহ চার জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন আনোয়ারা। অথচ জামিলদের পক্ষে উল্টো আমাদের আসামি করে। অথচ জামিল গংরা নবজাতকসহ আমার পুত্রবধুকে অপহরণের চেষ্টা করে। বাধা দিতে গেলে আমার মেয়ে জামাতাকে মারধর করে। এসময় তার সাথে থাকা নিজের ৫ হাজার টাকা ও হাসপাতালে প্রদত্ত বিলের অবশিষ্ট ৬১ হাজার ১শ’ টাকা এবং আমার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। কিন্তু হামলার ঘটনাকে ভিন্নখাতে নিতে মালেককে হামলাকারী ও মাদক ব্যবসায়ী বলে পুলিশের কাছে ধরিয়ে দেয় জামিল। হামলায় আহতের পরও মালেককে আটক করতে পুলিশকে বাধ্য করায় জামিল। প্রথমে পুলিশ মামলা নিতে না চাইলেও পরে আদালতের নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। আইনের লোক হয়েও ছদ্মবরণে জামিল সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এলাকায় প্রভাব বিস্তার করে রেখেছে। তার কারণে আমরা ভীতসন্ত্রস্থ। সে প্রভাব খাটিয়ে আমাদের হয়রানী করতে পারে। বর্তমানে আমার মেয়ে জামাতা কারাগারে আছেন। তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে দিতে পারে। যে কারণে প্রশাসনের সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চেয়েছেন আনোয়ারা। সংবাদ সম্মেলনে আনোয়ারা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লায়েক আহমদ। উপস্থিত ছিলেন-সিরাজ মিয়া ও মমতা খানম।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed