কম্পিউটার সমিতির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘রক্ত দিন জীবন বাঁচান’ এই শ্লোগান সামনে রেখে সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি, সিলেট শাখা।
মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় শনিবার দুপুরে করিম মার্কেটে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি করিম উল্লাহ মার্কেটের স্বত্তাধিকারী সানাউল্লাহ ফাহিম।
কম্পিউটার সমিতি সিলেটের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য আহমেদ মাসুদ হায়দার জালালাবাদীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিম উল্লাহ মার্কেটের স্বত্তাধিকারী আতাউল্লাহ সাকের, করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি কাওছার আহমেদ, সহসভাপতি জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, কম্পিউটার সমিতি সিলেটের সহসভাপতি কবীর খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ বিন আব্দুর রশীদ, কোষাধক্ষ তারেক হাসান, সদস্য এনামলু কুদ্দুস চৌধুরী, পার্থ চৌধুরী, এএসএম কিবরিয়া, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের জুনিয়র সহকারি পরিচালক (প্রোগ্রাম) কমল পদ পাল, ল্যাব টেকনিশিয়ান সুজন দত্ত, অফিস সহকারী সফি হোসেন, স্টাফ সাহেদ আহমদ ও হায়দার আলী প্রমুখ।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed