কমলগঞ্জে প্রচন্ড গরমে রেলপথ শ্রমিকের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হীট স্ট্রোকে রেলপথ রক্ষণাবেক্ষণকারী (ওয়েম্যান) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা আড়াইটায় শমশেরনগর ইউপির বড়চেগ এলাকায় রেলপথে কর্মরত থাকাকালীন সময়ে প্রচন্ড গরমে অসুস্থ্য হয়ে পড়লে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, রেলপথ রক্ষণাবেক্ষণকারী (ওয়েম্যান) মিজানুর রহমান (২৫) প্রতিদিনের মতো রেলপথ সংস্কার কাজে যাওয়ার পর প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান শমশেরনগর রেলওয়ে কলোনীর মানিক মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
শমশেরনগর রেলওয়ে ষ্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রেলপথে কর্মরত অবস্থায় সে হীট স্ট্রোকে মারা গেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক হারুনুর রশীদ জানান, শনিবার কমলগঞ্জে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed