Main Menu

সিলেটে কলেজ শিক্ষকদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন প্রত্যাহার, বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, নববর্ষ ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়িভাড়া প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের ১১ দফা বাস্তবায়নের দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যক্ষ অধ্যাপক সুজাত আলী রফিকের সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক আব্দুল জলিল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাশ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সমিতির জেলা সভাপতি অধ্যাপক এম.এ রহিম, সাধারণ সম্পাদক অধ্যাপক সালা উদ্দিন বেলাল, অধ্যাপক এম.এ ওয়াহাব, অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক প্রণয় সরকার, অধ্যাপক কমর উদ্দিন, অধ্যাপক এনামুল হক চৌধুরী সোহেল, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক আজির উদ্দিন, অধ্যাপক খন্দকার আলী আশরাফ, অধ্যাপক শাহদত হোসেন, অধ্যাপক নূর উদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক রনজিত দে, অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরী, অধ্যাপক সালেহ আহমদ, অধ্যাপক রাহাত উদ্দিন, অধ্যাপক হুমায়ুন কবির জুয়েল প্রমুখ।

Share





Related News

Comments are Closed