রাগীব আলী ও তার ছেলের জামিন আবেদন নামঞ্জুর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের জামিন নামঞ্জুর করেছেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাদের জামিন আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন। এ মামলায় তারা কারাগারে আছেন।
শুনানিতে রাগিব আলী ও তার ছেলের পক্ষে আইনজীবী ছিলেন আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।
প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগের মামলায় গত ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
দণ্ডবিধির ৪৬৬ ধারায় ৬ বছর, ৪৬৮ ধারায় ৬ বছর, ৪৭১ ধারায় ১ বছর এবং ৪২০ ধারায় ১ বছর অর্থাৎ মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সকল সাজা এক সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করায় তাদের ৬ বছর কারাদণ্ড হয়েছে। রায়ের দিন থেকে তারা কারাবন্দি রয়েছেন।
এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন পিতা-পুত্র। পরবর্তীতে ওই আদালতে জামিন আবেদন করেন তারা। গত ২৪ মে সিলেট বিশেষ দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে গত ৯ জুলাই হাইকোর্টে আবেদন করেন তারা। গত দুই দিন শুনানি শেষে বৃহস্পতিবার আদেশ দেন আদালত।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed