চলতি শিক্ষাবর্ষে হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম শুরুর ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি শিক্ষাবর্ষ থেকেই হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এ বছর থেকেই হবিগঞ্জ মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু হবে।’
বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জে ২৫০ শয্যার সদর হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের পর তিনি এ ঘোষণা দেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। প্রস্তুতি অনুযায়ী কাজ করায় ইতোমধ্যে এর প্রাদুর্ভাব কমে এসেছে।’
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপিসহ সব দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। তারা নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সেখানে আ.লীগ ও বিএনপি সমান অধিকার পাবে। শেখ হাসিনার অধীনে সব দলের অংশগ্রহণেই এই নির্বাচন হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাক আহমদ আলী, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, মহিলা এমপি কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র প্রমুখ।
পরে স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed