Main Menu

সিলেটে দুই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেট ও মিরবক্সটুলা এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।
সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ও নিন্মমানের ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানে মেসার্স বাবুল ড্রাগ হাউসের মালিক সুদিবকে ১০ হাজার টাকা এবং হামজা মেডিসিন কর্ণারের মালিক মোবাশ্বের আলীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed