Main Menu

ওসমানীনগরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে বন্যার পানিতে ডুবে আড়াই বছর বয়সী মরিয়ম বেগমের মৃত্যু হয়েছে। সে উপজেলার সাদীপুর ইউপির সুরিকোণা গ্রামে হিরণ মিয়ার মেয়ে।
সোমবার দুপুর আড়াইটার দিকে বসতঘরের উঠানে থাকা বন্যার পানিতে পড়ে তার মৃত্যু হয়। বাবা-মায়ের স্বপ্ন ছিল শিশু মরিয়মকে নিয়ে। কিন্তু সেই স্বপ্ন তলিয়ে গেছে বানের জলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সোনা মিয়া গাজী বলেন, ঘরের উঠানে থাকা পানির মধ্যে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed