দৈনিক শুভ প্রতিদিনের অফিস উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের নতুন দৈনিক শুভ প্রতিদিনের অফিস উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে নগরীর জেল রোডে গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় পত্রিকার নতুন কার্যালয় উদ্বোধন করেন সিলেটের বিশিষ্টজনরা। মিলাদ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত অতিথিরা শুভ প্রতিদিনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
দৈনিক শুভ প্রতিদিন’র প্রধান সম্পাদক লিয়াকত শাহ্ ফরিদীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, দৈনিক আমাদের সময় ও দৈনিক বর্তমান-এর সাবেক উপ-সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, এফবিবিসিসিআই’র পরিচালক ও চেম্বারের সাবেক সভাপতি সালা উদ্দিন আলী আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার শিপার আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, ডিআইজি প্রিজন ছগির মিয়া, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জিদান আল মুসা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. মোর্শেদ আলম বেলাল, চেম্বারের সহ-সভাপতি এমদাদ হোসেন দিপু, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্ম্মা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল বাতিন ফয়সল, শুভ প্রতিদিন’র ব্যবস্থাপনা সম্পাদক এবং সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল আহমদ মুন্না, ডিবিসি চ্যানেলের সিলেট ব্যুরো চীফ প্রত্যুষ তালুকদার, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি দাশ গুপ্ত, সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজ চৌধুরী জয়, বিশিষ্ট ব্যবসায়ী শান্ত দেব, এম. ওয়াদুদ ইমরুল, জাহিদ হাসান, কৃপা সিন্ধু দাস, ইমন দাস প্রমুখ।
উল্লেখ্য, সিলেটের কোটি মানুষের একরাশ স্বপ্ন এক সূতোয় গাঁথার প্রতিশ্রæতি নিয়ে যাত্রা শুরু করছে শুভ প্রতিদিন। দৈনিকটি শিগ্গিরই বাজারে আসার কথা রয়েছে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed